আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস। আদিবাসীদের অধিকার সুরক্ষার জন্য ১৯৯৪ সালে ৯ আগস্টকে ‘আদিবাসী দিবস’ ঘোষণা করেছে জাতিসংঘ। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনের মধ্যে দিয়ে এ দিবসটি পালিত হয়ে থাকে।
আদিবাসী দিবস
সরকারি-বেসরকারি নানা উদ্যোগ সত্ত্বেও দেশের উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে তাল মেলাতে পারছে না দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রায় ৫০ লাখ মানুষ। তারা ক্রমেই মূলধারা থেকে পিছিয়ে পড়ছে। হারিয়ে যাচ্ছে তাদের ভাষা ও সংস্কৃতি।